রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

এনায়েতপুরে ইউসুফ আলী খান জয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত ‎

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

‎
‎সোহেল রানা সিরাজগঞ্জ) প্রতিনিধি:
‎
‎সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর খোকশাবাড়ী মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইউসুফ আলী খান জয়  ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ এ খেলায় শিবপুর ফুটবল  একাদশকে ২-০ গোলে হারিয়ে হারিয়ে ফাইনালে উঠার গৌরব অর্জন করেছে বন্ধু মহল খোকশাবাড়ী  ফুটবল একাদশ।
‎
‎
‎শনিবার (৩১অক্টোবর) বিকেলে এনায়েতপুর থানার খোকশাবাড়ী কালিবাড়ী মাঠে  এ সেমিফাইনাল  খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে বন্ধুমহল খোকশাবাড়ী  ফুটবল একাদশ।

‎ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আঃখালেক সেখ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুক্তার হাসান,এসময় উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উক্ত ফুটবল একাদশের প্রধান উপদেষ্টা রওশন আলী মন্টু সরকার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা কৃষকদলের সাবেক সভাপতি মেরাজুল ইসলাম মেরাজ,এনায়েতপুর থানা যুবদলের সদস্যসচিব সাইদুল ইসলাম রাজ,ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান,খুকনি ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহির উদ্দিন প্রমুখ।
‎
‎
‎
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme