রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেলকুচিতে ডাইং মালিকদের ২ লক্ষ্য ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৩৩ বার পঠিত

ডেস্ক নিউজ :

অদ্য ২৬/১০/২০২৬ খ্রি. তারিখে দিনব্যাপী সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার অন্তর্গত তামাই গ্রামে সরকারী বিধি নিষেধ অমান্য করে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বর্জ্য পদার্থ উৎপাদনের দায়ে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব তুহিন আলম এর প্রসিকিউশনে হাজী মোঃ আব্দুল মজিদ লাখী, হাজী মোঃ আনোয়ার হোসেন মোল্লা, মোঃ জাকারিয়া খান, মুন্সী পান্না আহমেদ নামীয় ০৪ (চার) জন ডাইং মালিকের কারখানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর অধীন মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বমোট ২,৫০,০০০/= (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব আফরিন জাহান, (Uno Belkuchi). উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলকুচি, সিরাজগঞ্জ। মোবাইল কোর্ট পরিচালানায় সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ বেলকুচি থানা/ বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme