রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বেলকুচি পৌরসভার ৭ নং ওয়ার্ডকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার, তরুণ নেতা মেহেদী হাসান আসলামের

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পঠিত

‎
‎রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি:

‎সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৭ নং ওয়ার্ডকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সুশৃংখল একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন সাবেক মেম্বার ও কাউন্সিলর মরহুম আতাব আলী মেম্বারের সুযোগ্য সন্তান, শিক্ষিত তরুণ সমাজসেবক মো: মেহেদী হাসান আসলাম।
‎
‎ আসন্ন বেলকুচি পৌরসভা নির্বাচনে তিনি ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে ইতোমধ্যে এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন।
‎
‎​বাবার মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজ ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে মাঠে নেমেছেন এই উদীয়মান তরুণ নেতা। স্থানীয় প্রবীণ ও তরুণদের সমর্থনে প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় মতবিনিময়, গণসংযোগ এবং খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের খোঁজখবর নিচ্ছেন তিনি।
‎
‎​এলাকাবাসীর উদ্দেশ্যে এক সাক্ষাৎকারে মো: মেহেদী হাসান আসলাম বলেন, “আমার বাবা সারাজীবন এই ওয়ার্ডের মানুষের সেবা ও উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করে গেছেন। তাঁর সততা, ভালোবাসা ও আদর্শই আমার সবচেয়ে বড় মূলধন। আমি বাবার আদর্শ ও উন্নয়নের সেই ধারা অব্যাহত রেখে ৭ নম্বর ওয়ার্ডকে ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি, আলোকায়ন, পরিচ্ছন্ন পরিবেশ এবং আধুনিক নাগরিক সুবিধাসম্বলিত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। ওয়ার্ডকে সম্পূর্ণরূপে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত রাখাই হবে আমার মূল অঙ্গীকার।”
‎
‎তিনি আরও বলেন, পৌরসভার ৭ নং ওয়ার্ডে মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড ও বাজার যানজট মুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাই হবে আমার মূল লক্ষ্য।
‎
‎​এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, একজন শিক্ষিত, মার্জিত ও তরুণ নেতৃত্ব হিসেবে মেহেদী হাসান আসলাম অত্যন্ত জনপ্রিয়। বিগত সময়ে তিনি এলাকার যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলাসহ নানা সামাজিক উদ্যোগে উদ্বুদ্ধ করেছেন। বাবার মতো তিনিও সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করছেন ওয়ার্ডবাসী।
‎​কাউন্সিলর পদপ্রার্থী আসলাম ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme