রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সায়দাবাদের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন কামনা করেন আরিফুল ইসলাম বাবু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১১৩ বার পঠিত

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. আরিফুল ইসলাম বাবু। দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এই প্রার্থী ইতোমধ্যে ভোটারদের দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়ে গণসংযোগ শুরু করেছেন।
মো. আরিফুল ইসলাম বাবু সয়দাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। স্থানীয়ভাবে সমাজপতি ও সমাজসেবক হিসেবে পরিচিতি রয়েছে তার। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে এলাকায় তার একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে বলে স্থানীয়দের দাবি।
তার প্রার্থী হওয়ার খবরে ৭ নম্বর ওয়ার্ডের ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন এবং সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশতে পারেন—এমন একজন প্রার্থীই তারা প্রত্যাশা করছিলেন। আরিফুল ইসলাম বাবু নির্বাচনে প্রার্থী হওয়ায় তাদের সেই প্রত্যাশা পূরণের সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয় কয়েকজন ভোটার জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি নির্বাচনের সময় নয়, সারা বছর সাধারণ মানুষের পাশে থাকবেন। এলাকার মানুষের সমস্যা শুনবেন এবং তা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। আরিফুল ইসলাম বাবুর প্রার্থিতায় তারা আশাবাদী।
প্রার্থী মো. আরিফুল ইসলাম বাবু বলেন, “আমি সবসময় আমার এলাকার ও আশপাশের মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি। তাদের সুখ-দুঃখ, সমস্যা, সীমাবদ্ধতা, আশা ও আকাঙ্ক্ষার কথা জানি। জনগণ আমাকে নির্বাচিত করলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করাই আমার মূল লক্ষ্য। ৭ নম্বর ওয়ার্ডের উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি কাজ করতে চাই। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করব।”
এদিকে নির্বাচনী মাঠে নেমে আরিফুল ইসলাম বাবু ভোটারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন এবং নির্বাচিত হলে সেগুলো নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
স্থানীয়দের ভাষ্য, জনপ্রতিনিধি হিসেবে তারা এমন একজন মানুষকে চান, যিনি তাদের কথা শুনবেন, বিপদে পাশে দাঁড়াবেন এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। সেই প্রত্যাশা থেকেই তারা আরিফুল ইসলাম বাবুর প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme