রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত

চারঘাটে ভেজাল গুড়ের কারখানায় অভিযান

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১১২ বার পঠিত

 

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর ডালিপাড়া গ্রামে কিছু অসাধু ব্যবসায়ী খেজুরের রস না থাকলেও খেজুরের গুড় প্রস্তুত কৃত্তিম রঙ সুগন্ধ ও চিনি দ্বারা করছেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩, ৪৩ ধারা লংঘন করায় অসাধু ব্যবসায়ীদের মোবাইল কোর্টের মাধ্যমে ৩ কারখানা মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার মেরামতপুর ডালিপাড়া গ্রামের রাকিম এর ছেলে সেলিম আলীর বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরি করার অপরাধে ১০ হাজার টাকা, একই এলাকার মৃত হাতেম আলীর ছেলে বজলুর রহমানের বাড়িতে ৩০ হাজার টাকা ও বড়বড়িয়া গ্রামের আজাহার আলীর ছেলে আফতাবের বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে ও সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যয় করেছেন উপজেলা প্রশাসন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme