রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ১টি রিভলবার ৩ রাউন্ড গুলি একটি মোটরসাইকেল সহ এক যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩০ বার পঠিত

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্রসহ নাসিম হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে কাজিপুর উপজেলার সীমান্তবাজার এলাকায়,
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।
অভিযানে নাসিম হোসেনের কাছ থেকে ১টি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড তাজা গুলি এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নাসিম হোসেন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল বলে পুলিশ জানায়।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এই সফল অভিযানের বিষয়ে আজ সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার জানান, সিরাজগঞ্জ জেলায় মাদক, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। কোন অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme