রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারীর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মর্জিনা বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সামগাতী গ্রামের বাসিন্দা বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারটিয়া গ্রামের যমুনা ডিগ্রি কলেজের সামনে সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সিরাজগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বেলকুচিগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে মোটরসাইকেলের পেছনে থাকা মর্জিনা বেগম ট্রাকের চাকায় চাপা পড়েন। এতে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
দুর্ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই নিহতের স্বজনেরা মরদেহ ঘটনাস্থল থেকে নিয়ে যান।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে সেখানে পৌঁছানোর আগেই নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে গেছেন। ঘটনাটি সত্য। আমরা বিষয়টি নিয়ে যোগাযোগ করছি এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
পুলিশ জানায়, নিহত নারীর বিষয়ে প্রাথমিকভাবে এর বেশি তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ, সংশ্লিষ্ট যানবাহন ও চালকদের বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme