রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

রাজাপুর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান মোঃ বনি আমিন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়ন পরিষদকে একটি সমৃদ্ধ ও রোল মডেল হিসেবে গড়ে তোলার ইচ্ছা ব্যক্ত করেছেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন। তিনি রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, তিনি রাজাপুর ইউনিয়নের সার্বিক সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছেন।
যমুনা নদী তীরবর্তী হওয়ায় রাজাপুর ইউনিয়ন নদীভাঙন ও বন্যার কবলে পড়ে। যোগাযোগের সুবিধার্থে কাঁচা ও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সেতু ও কালভার্ট নির্মাণের ওপর জোর দিয়ে উন্নয়ন করতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
যমুনা নদীর স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণ এবং বন্যা পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা হ্রাস এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড উৎসাহিত করা সহ
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর কার্যকারিতা বাড়ানো এবং তৃণমূলের মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, কৃষকদের সার, বীজ ও কৃষি উপকরণের সঠিক বণ্টন নিশ্চিতকরণ এবং স্থানীয় তাঁত শিল্পের সার্বিক সহায়তায় ভূমিকা রেখে ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক পরিষেবাগুলো যেন দুর্নীতিরোধ করে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে দিয়ে সার্বিক ভাবে জনগণের ভালবাসা সহযোগিতা কামনা করেন তিনি।
রাজনীতির ময়দানে বনি আমিন এর যাত্রা ছিল সংগ্রামের। দলের আদর্শকে বুকে ধারণ করে তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন।
তিনি বলেন, “দলের দুঃসময়ে আমি কখনোই পিছুপা হইনি। জনগণের অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে রাজপথে সক্রিয় থেকেছি। এই দীর্ঘ রাজনৈতিক যাত্রায় আমাকে অসংখ্য মিথ্যা মামলা, হামলা, জেল-জুলুম এবং নানামুখী রাজনৈতিক নির্যাতনের শিকার হতে হয়েছে। সব প্রতিকূলতা উপেক্ষা করেও আমি দলের আদর্শের পথে অবিচল ছিলাম।” এই ত্যাগ ও সংগ্রামের মানসিকতাই তাকে সাধারণ মানুষের কাছে একজন সাহসী এবং নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, মানুষের এই ভালোবাসার প্রতিদান দিতে তিনি সফল হবেন এবং রাজাপুর ইউনিয়ন উন্নয়নের এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন বলে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme