রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন

বেলকুচি চালা বাসস্ট্যান্ড যাত্রী ছাউনিতে ময়লার স্তূপ,পথচারীদের ভোগান্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১২৯ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাধীন-চালা মেইন রাস্তার পাশে নির্মিত একটি আধুনিক যাত্রী ছাউনি বর্তমানে বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থানে পরিণত হয়েছে। যাত্রী ছাউনির ঠিক পাশেই বিশাল আবর্জনার স্তূপ জমে থাকায় এলাকাটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এই দৃশ্য শুধু দৃষ্টিকটু নয়, বরং জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, ব্যস্ততম এই রাস্তার পাশে অবস্থিত যাত্রী ছাউনিটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পলিথিন, প্লাস্টিকের বোতল, খাবারের উচ্ছিষ্ট এবং বিভিন্ন ধরণের গৃহস্থালির বর্জ্য। এই আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা পথচারীদের নাক চেপে চলতে বাধ্য করছে। বর্জ্য পচে মশা-মাছির উপদ্রব বেড়ে গেছে, যা ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি তৈরি করছে।

যাত্রী ছাউনিতে বসা বা অপেক্ষা করার কোনো পরিবেশ নেই। স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা এই পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন। তাঁদের ভাষ্যমতে, দিনের পর দিন এভাবে আবর্জনা ফেলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ইয়াকুব বলেন: “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। যাত্রী ছাউনিটির অবস্থা এতটাই করুণ যে, আমরা এর আশেপাশে যেতে পারি না। দুর্গন্ধে টিকে থাকা দায়। স্থানীয়দের অনেকেই হয়তো অসাবধানতাবশত এখানে ময়লা ফেলে যায়, কিন্তু এটাকে নিয়মিত বর্জ্য ফেলার স্থান বানিয়ে ফেলাটা দুঃখজনক। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”

ভ্যান চালক আসলাম বলেন: “ভাই, আমি এই রাস্তায় ভ্যান চালাই। যাত্রী ছাউনির কাছে সব সময় দুর্গন্ধ থাকে। আমরা যারা ভ্যান বা রিকশা নিয়ে দাঁড়াই, আমাদের খুব কষ্ট হয়। এছাড়া যারা দূর থেকে আসেন, তারা তো এখানে দাঁড়াতেই পারেন না। একটা সুন্দর জিনিস এভাবে নষ্ট হয়ে যাচ্ছে দেখে খারাপ লাগে।”

স্থানীয় সচেতন মহল এবং ভূক্তভোগী সাধারণ মানুষ অবিলম্বে এই যাত্রী ছাউনি ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য বেলকুচি উপজেলা প্রশাসন ও পৌর প্রসাশনের এবং সচেতন মহল এর দৃষ্টি আকর্ষণ করেছেন। একইসঙ্গে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme