রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের ৬ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৫১ বার পঠিত

 

রিপোর্ট, রেজাউল করিম সিরাজগঞ্জ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনে যাচাই-বাছাই শেষে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি-২০২৬খ্রি.) সকাল ১০টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে তিনটি আসনের (সিরাজগঞ্জ ৪, ৫ ও ৬) মনোনয়ন যাচাই-বাছাই করা হয়।

এসময় সিরাজগঞ্জ-৪ ও ৫ আসনে ২ জন করে এবং সিরাজগঞ্জ-৬ আসনে ৩ মোট ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

এর আগে শনিবার (৩ জানুয়ারি-২০২৬খ্রি.) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ ১, ২ ও ৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। সিরাজগঞ্জ সহকারি নির্বাচন অফিসার মো. মশিউর রহমান জানান, সিরাজগঞ্জ-৪ আসনের ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইন ও দলীয় মনোনয়নের স্বাক্ষরে গড়মিল থাকায় সিপিবি প্রার্থী মো. আব্দুল হাকিমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ-৫ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলু ও দলীয় মনোনয়নের স্বাক্ষরে ভুল থাকায় সিপিবি প্রার্থী মো. মতিয়ার রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে। সিরাজগঞ্জ-৬ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে বিএনপির মনোনয়ন না পাওয়ায় শফিকুল ইসলাম ছালাম, ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির (স্বতন্ত্র) ও মো. ওয়াসেক বিল্লাহ খান মজলিসের মনোনয়ন বাতিল করা হয়েছে।

তিনি বলেন, শনিবার যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন, সিরাজগঞ্জ-১ আসনে মো. আব্দুস সবুর (স্বতন্ত্র) ও মো: নাজমুস সাকিবের (নাগরিক ঐক্য), সিরাজগঞ্জ-২ আসনে মো: সোহেল রানার (জনতার দল) ও মো: আনোয়ার হোসেন (কমিউনিষ্ট পার্টি) এবং সিরাজগঞ্জ-৩ আসনে মো: ইলিয়াছ রেজা রবিন (স্বতন্ত্র) ও মুহা: আব্দুর রউফ সরকারের (বাংলাদেশ খেলাফত মজলিস)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme