
রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :
২৯ জুন রাত আনুমানিক ৮টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এনায়েতপুর রোডগামী হতে আসা মোটর সাইকেল চালক মোঃ হাসান (২২), পিতা-মো: আলম প্রামানিক, সাং-তারা বাড়িয়া, ডাকঘর- বড়ধুল, থানা-বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ, বেপরোয়া ও দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ভিকটিম আবু হারেছ প্রামানিক (৬৩), পিতা- মৃত ঈমান আলী প্রামানিক, সাং-আলোক দিয়া , ডাকঘর- বড়ধুল, থানা-বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ তার ছেলের মনোহরি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল।
তখন এনায়েতপুর রোডগামী হতে আসা কামার পাড়া বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া ও দ্রুত গতিতে একজন মোটরসাইকেল চালক ভিকটিমকে স্বজোরে সাইড ধাক্কা দিলে ভিকটিম ঘটনাস্থলেই আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় কবলিত নম্বর বিহীন ১৫০ সিসি ডাবল ডিস্ক পালসার মোটর সাইকেল স্থানীয় জনতা আটক করে এবং ড্রাইভার পলাতক আছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।