রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট ও ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫৬৬ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ২নং রাজাপুর ইউনিয়ন কদমতলী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে করে মোঃ আসাব উদ্দিন বাবু নামে এক যুবককে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট ও দাঁড়ালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে কদমতলী গ্রামের মোঃ আনোয়ার হোসেন, মোঃ জহুরুল প্রামানিক, আল আমিন হোসেন ও মোঃ সাইদুল ইসলাম এর বিরুদ্ধে।

জানা যায়, মোঃ আনোয়ার হোসেন ও মোঃ জহুরুল প্রামানিক, কদমতলী গ্রামের মৃত ফকির চান এর ছেলে, মোঃ আল আমিন, মতিন প্রামাণিকের ছেলে এবং মোঃ সাইদুল ইসলাম একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

আহত আসাব উদ্দিন বাবু জানান, আনোয়ার হোসেন, জহুরুল, আল আমিন, এরা সম্পর্কে আমার চাচাতো ভাই আর সাইদুল ইসলাম আমার চাচা হয়। আমাকে মারপিটের ঘটনার কিছুদিন পূর্বে আনোয়ার হোসেন এর ২য় স্ত্রী মোছাঃ রুমা বেগম এর সাথে গ্রামে শালিসি বৈঠকের মাধ্যমে ডিভোর্স হয়, ডিভোর্স এর পর মোছাঃ রুমা বেগম এর কিছু অশ্লীল আপত্তিকর ছবি ভিডিও ফেসবুকে পোষ্ট দিয়ে মোছাঃ রুমা বেগম এর মানহানি করে আনোয়ার হোসেন। পরে রুমা বেগম এর পক্ষ থেকে আনোয়ার হোসেন কে ১নং আসামি করে মামলা করে, সেই মামলায় আনোয়ার হোসেন আমার চাচাতো ভাই হওয়ায় আমাকে ৩নং আসামি করা হয়, আর সেই মামলা মিমাংসা করার জন্য আমার নিকট বারবার মোটা অংকের টাকা দাবি করে আনোয়ার হোসেন, টাকা দিতে অস্বীকার করলে আমাকে বিভিন্ন সময়ে অশ্লীল ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি প্রদান করতো, এক পর্যায়ে ২০শে জুন সকাল ৯ টার দিকে আমি আমার জমিতে ধান কাটার জন্য যাই, সকল বিবাদিরা পূর্ব পরিকল্পিত ভাবে ধান কাটার জমিতে যাইয়া আমার চাচা সাইদুল ইসলাম এর হুকুমে আনোয়ার হোসেন দাঁড়ালো ছুরি দিয়ে মাথার পিছনে হত্যার উদ্যেশে স্বজোরে কোপ মারিলে গুরতর আহত হয়ে আমি মাটিতে পরে যাই, পরে জহুরুল ও আল আমিন হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে, এমতাবস্থায় আমার ডাক চিৎকারে গ্রামবাসী আগাইয়া আসলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

পরে গ্রামবাসীর সহযোগিতায় আমাকে বেলকুচি সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করে কিন্তু অবস্থা আশংকা জনক হওয়ায় সেখান থেকে রেফার্ড করে সিরাজগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়।

এবিষয়ে বেলকুচি থানায় একটি প্রাথমিক ভাবে লিখিত অভিযোগ দায়ের করেছি, তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলনান।
এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর জানান, কদমতলী গ্রামে মারপিটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme