রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ–৫ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৩৩১ বার পঠিত

 

রিপোর্ট, রেজাউল করিম সিরাজগঞ্জ  :

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৬ সিরাজগঞ্জ–৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

সিরাজগঞ্জ জেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, সিরাজগঞ্জ–৫ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

তিনি আরও জানান, ভোটারদের প্রয়োজনীয় ১ শতাংশ স্বাক্ষরে অসঙ্গতি থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলু-এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া দলীয় মনোনয়নের স্বাক্ষরে ত্রুটি থাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান-এর মনোনয়নপত্রও বাতিল করা হয়।

যাচাই-বাছাই শেষে সিরাজগঞ্জ–৫ আসনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, আমিরুল ইসলাম খান আলিম — বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আলী আলম — বাংলাদেশ জামায়াতে ইসলামী, মুফতী হাজী নুরুন নাবী — ইসলামী আন্দোলন বাংলাদেশ, মো: আকবার হোসেন — জাতীয় পার্টি, মো: ইউসুফ আলী — গণ অধিকার পরিষদ,
নির্বাচন কর্মকর্তারা জানান, আপিল সংক্রান্ত সব কার্যক্রম নিষ্পত্তির পর সিরাজগঞ্জ–৫ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এদিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হওয়ার পর থেকেই প্রার্থীদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা নিয়ে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ–৫ আসনে রাজনৈতিক আলোচনা ও প্রত্যেক দলের নেতাকর্মীদের মাঝে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme