রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৯৯ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় মাধ্যমিক পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন বৃহস্পতিবার বিকেলে বেলকুচি সরকারি কলেজ মাঠে যাচাই বাছাই শেষে ফাইনাল খেলায় দুটি বালিকা দল, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কামারপাড়া লতিফা শাহজাহান বালিকা উচ্চ বিদ্যালয় এবং দুটি বালক দল পৌর সভা একাদশ বনাম দৌলতপুর ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করে।


নির্ধারিত ৪০ মিনিট সময়ে বালিকা দলে কোন গোল না হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ৩ কামারপাড়া লতিফা শাহজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ২ গোল এবং বালক দল পৌর সভা একাদশ ২ গোল ও দৌলতপুর ইউনিয়ন একাদশ ০ গোলে খেলাটি সমাপ্তি হয়।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
এসময় তিনি বলেন, বালিকা দল ও বালক দল উভয়ই খুব ভাল খেলেছে, তবে আরও চর্চা করলে ভবিষ্যতে জেলা পর্যায়ে আরও ভাল করতে পারবে।
তিনি আরও বলেন, খেলাধুলা করলে শরীর ও মন উভয়ই সুস্থ থাকে, কিশোর কিশোরীরা মাদক থেকে দুরে থাকতে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান,

বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, সোহাগপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল রেজা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য মিঞা শামীম, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী মাসুদ, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।
পরে বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মাঝে চ্যাম্পিয়ন টফি ও ম্যাডেল পুরস্কার তুলে দেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme