রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

চৌহালীতে কিশোর-কিশোরী ক্লাবের সিএমসি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল আমিন। সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শামীম জাহিদ তালুকদার।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. মুন্নাফ খান, সমাজসেবা অফিসার মো. মামুনুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ সেলিম হোসেন, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর, ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রি, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. খালিদ মাহমুদ, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মিজানুর রহমান, ঘোরজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমজান আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ইউনিয়ন পরিষদের সচিবরা।
সভায় কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের সঠিক বিকাশ, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অবক্ষয় রোধে কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব ক্লাবের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু অধিকার, তথ্যপ্রযুক্তি এবং সাংস্কৃতিক চর্চা বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হচ্ছে।

সভায় উপস্থিত সদস্যরা কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান। তারা বলেন, এই ক্লাব পুনরায় চালু হলে কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, গতিশীল ও ফলপ্রসূ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme