রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে রাস্তা ও গীতা স্কুল উদ্বোধন করেন এমপি আমিরুল ইসলাম খান আলিম

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ২ নং রাজাপুর ইউনিয়ন মাইঝাইল গ্রামে হিন্দু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠান গীতা স্কুল উদ্বোধন করেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি এনায়েতপুর চৌহালী আসনের সংসদ সদস্য ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সিনেট সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আমিরুল ইসলাম খান আলিম। সেই সাথে মাইঝাইল গ্রামে তারা ঘোষ এর বাড়ী থেকে শুক্কুর মুন্সির বাড়ী পর্যন্ত রাস্তার উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমপি আমিরুল ইসলাম খান আলিম বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আমি সিরাজগঞ্জ ৫ আসনে জনগনের ভালবাসা ও ভোটে নির্বাচিত হয়েছি, নির্বাচিত হয়েই বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেছি এমনকি একাধিক মসজিদ মাদ্রাসা ও মন্দিরে উন্নয়ন কল্পে আর্থিক সহযোগিতা করেছি। আজ শুক্রবার সকালে রাজাপুর ইউনিয়ন মাইঝাইল গ্রামে হিন্দুদের শিক্ষা প্রতিষ্ঠান গীতা স্কুল ও একটি রাস্তা উদ্বোধন করেছি। মাইঝাইল এলাকার জনগন জানিয়েছেন তাদের অনেক কিছুর প্রয়োজন একের পর এক ধারাবাহিক তাদের দাবিগুলো পূরণ করবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উদ্বোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পাবনা ও বগুড়া জেলার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি এ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ফিল্ড সুপারভাইজার সন্তোষ কুমার সরকার।
অনুষ্ঠানে উপদেষ্টা ও সমন্মক হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা হিন্দু বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয় শংকর সাহা।
উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ শহিদুল ইসলাম আকন্দ, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ জব্বার আকন্দ, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শামীম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলম প্রামানিক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল সরকার, সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জুপিটর, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি ও বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল করিম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জাসাস এর সভাপতি মোঃ আবু হোসেন, উপজেলা জাসাস এর সিনিয়র সহসভাপতি মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ মোঃ জেলানী সেখ, রাজাপুর ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু হাসেম, রাজাপুর ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ মুন্সি, রাজাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আব্দুল আলিম, যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল ওহাব, রাজাপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক ডাক্তার মোঃ আশরাফ আলী সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme