
মাহমুদুল হাসান, চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি:
দক্ষ যুব গড়বে দেশ-সবার জন্য বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০ টায় দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, গাছ রোপন ঋণ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো, মেহেদী হাসান শাকিল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্র ধর, চৌহালী
থানার উপপুলিশ পরিদর্শক (এসআই)মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা, মো, শাহ আলম, পরিসংখ্যান অফিসার মোঃ সোহেল রানা, ইউআরসি কর্মকতা চঞ্চল কুমার মিস্ত্রি
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন চৌহালী দপ্তরের বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তা গন।
আলোচনা শেষে ৩৩ জনকে ১৭লাখ ২০ হাজার টাকা ঋণ ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ পত্র প্রদান এবং গাছের চারা রোপন করা হয়।