রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেলকুচিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০শে অক্টোবর শুক্রবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুকন্দগাঁতী যাত্রী ছাউনিতে এসে শেষ হয়। এতে যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং প্লাকার্ড হাতে অংশ নেন।

র‍্যালি শেষে বেলকুচি এনায়েতপুর ও চৌহালী আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তৃণমূল পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ছড়িয়ে দিয়ে আগামী দিনের যে কোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ।

এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলম প্রামানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া সহ উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ-সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme