রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০শে অক্টোবর শুক্রবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুকন্দগাঁতী যাত্রী ছাউনিতে এসে শেষ হয়। এতে যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং প্লাকার্ড হাতে অংশ নেন।
র্যালি শেষে বেলকুচি এনায়েতপুর ও চৌহালী আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তৃণমূল পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ছড়িয়ে দিয়ে আগামী দিনের যে কোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলম প্রামানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া সহ উপজেলা ও পৌর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ-সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।