রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বানিয়াগাঁতী কলেজ মাঠে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি:

‎সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘দক্ষিণ বানিয়াগাঁতী এস.এন সংসদ’ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা।
‎​শুক্রবার ২৩ অক্টোবর বিকেল বানিয়াগাঁতী কলেজ মাঠ প্রাঙ্গণে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় ‘কুদ্দুছের বাগান ফুটবল একাদশ’ বনাম ‘মামা ভাগ্নে ফুটবল একাদশ’।
‎​উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুল ইসলাম (মনি) সাবেক মেম্বর ৫ নং ওয়ার্ড ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ,​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব জাবেদ আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম গোলাম, সাবেক ছাত্রনেতা ৩ নং ভাংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদ রানা এম এ, সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম জুপিটার, বেলকুচি উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ কেরামত আলী তালুকদার, বেলকুচি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মজনু খান, বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম কিবরিয়াসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
‎​খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। বক্তারা তাঁদের বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে এরকম ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করায় ‘দক্ষিণ বানিয়াগাঁতী এস.এন সংসদ’-কে ধন্যবাদ জানান।
‎​স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলাটি উপভোগ করেন।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme