রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সদিয়ার ৯ পূজামণ্ডপে এম এ কাশেমের অর্থ সহায়তা, নির্বাচিত হলে মাদক নির্মূলের প্রতিশ্রুতি

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া ইউনিয়নের বেতিল খামার গ্রামের ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করে নগদ অর্থ সহায়তা দিয়েছেন সাবেক ছাত্রনেতা ও বিএনপির সাবেক সদস্য এবং সদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ কাশেম।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে পাশে থাকা, তাঁদের সার্বিক খোঁজখবর নেওয়া এবং এলাকার মাদক নির্মূলে কাজ করার প্রতিশ্রুতি দেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে এম এ কাশেম পূজার আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি ৯টি পূজামণ্ডপের আয়োজকদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

এম এ কাশেম ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এ সময় বক্তব্যে তিনি বলেন, আগামীতে নির্বাচিত হলে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন। তাঁদের সুখে-দুঃখে সহযোগিতা করার পাশাপাশি নিয়মিত খোঁজখবর নেবেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধার বিষয়ে গুরুত্ব দেবেন। একই সঙ্গে ইউনিয়ন থেকে মাদক নির্মূলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী প্রামানিক, ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মো. আব্দুস সালাম, বেতিল বাজার বণিক সমিতির সাবেক পরিচালক জিয়াউল হক জিয়া, ৪ নং দৌলতপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক শিমরুল হাকিম,যুবদল নেতা মিজানুর রহমান ও তারেক হাসান।

এ ছাড়া উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান, ১ নম্বর সদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন এবং ছাত্রনেতা সাগর, শাহিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme