রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

চৌহালীতে নতুন উপজেলা পরিষদে বৃক্ষরোপণ, শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালীতে নতুন উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ, ইউনিয়ন পরিষদ পরিদর্শন, গ্রাম আদালত ও ডিজিটাল সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) ড. চিত্রলেখা নাজনীন।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি চৌহালী উপজেলার নতুন উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম, গ্রাম আদালত ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মাহমুদা পারভীন, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) নূর নাহার, চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মুন্নাফ খান, আর পি এন শহীদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ভার প্রধান শিক্ষক মো, নাসির উদ্দিন, প্রফেসর আব্দুল ছাত্তার, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান,উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী,
ইউপি সচিব মো জুয়েল রানা, উদ্যোক্তা রাসেদুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এর আগে চৌহালী উপজেলা পরিষদ হলরুমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল।
মতবিনিময় সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এ সময় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme