রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত কর্মী মাহমুদুল গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৯১ বার পঠিত

 

আতিকুর রহমান খন্দকার সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে ৬ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ঘরে ঢুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সিরাজগঞ্জ সদর থানায় লিখিত এজাহার দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত মো. মাহমুদুল হাসান ওরফে মাক্কাম (৩৫) বহুলী ইউনিয়নের খাগা গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী নারীও একই এলাকার বাসিন্দা। তার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় মুরব্বিদের কাছে বিচার-শালিস হলেও অভিযুক্ত তার আচরণ থেকে বিরত হননি।
এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর সকাল ৯টার দিকে ভুক্তভোগীর স্বামী ও পরিবারের সদস্যরা স্বামীর এক ভাই নিখোঁজ হওয়ার ঘটনায় খোঁজখবর নিতে ছোনগাছা এলাকায় যান। এ সময় ওই নারী বাড়িতে একা ছিলেন।
অভিযোগে বলা হয়, ওই দিন বিকেল আনুমানিক ৩টার দিকে অভিযুক্ত ব্যক্তি আকস্মিকভাবে তার স্বামীর বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি পেছন থেকে ওই নারীর মুখ চেপে ধরে এবং বুকে হাত দেন। এ সময় নিজের ইজ্জত রক্ষার্থে তিনি ধস্তাধস্তি করে অভিযুক্তকে সরিয়ে দেন এবং চিৎকার করেন। পরে রান্নার কাজে ব্যবহৃত লোহার একটি বস্তু দিয়ে আঘাত করলে অভিযুক্ত দ্রুত ঘর থেকে বের হয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তার চিৎকার শুনে আশপাশের কয়েকজন নারীসহ স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এলাকাবাসী বলেন, এই মাহমুদুল আগে থেকেই দুঃচরিত্রবান ও লম্পট প্রকৃতির এর আগেও অনেক মেয়ের সাথে এরকম ঘটনা ঘটেছে। লোক চক্ষুর ভয়ে অনেকে গ্রাম ছাড়াও হয়েছেন বলে এলাকা বাসী দাবি করেন। গত বছর নিজের চাচাতো ভাইয়ের বউকেও ধর্ষন চেষ্টায় সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল যা ২৫ এপ্রিল ২৬ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এলাকার মাতব্বরগণ বিচার সালিশ করে বিষয়টি ধামাচাপা দেয়। কিন্তু বছর না ঘুরতেই আবারও একই কান্ত করেন মাহমুদুল হাসান। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর সিরাজগঞ্জ সদর উপজেলার কাঠের পুল এলাকা থেকে রাত ৮ টা ২০ মিনিটে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত প্রক্রিয়াধীন। সচেতন মহল বলছে এর কারনে আমাদের এলাকার কোন মেয়েই তার কাছে নিরাপদ নয়। মাঝে মাঝেই এমন ঘটনা ঘটায়। তাকে গ্রাম ছাড়ার কথাও তোলেন অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme