রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটির উদ্যোগে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

বুধবার সকালে ৭ই অক্টোবর বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন, পুলিশের সার্বক্ষণিক টহল এবং সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ নজরদারির ব্যবস্থার জন্য প্রতিটি পূজা মণ্ডপে বাধ্যতামূলক সিসি ক্যামেরা স্থাপন এবং পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন করে ২৪ ঘণ্টা পাহারার ব্যবস্থা নিশ্চিত করা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, জেনারেটর বা বিকল্প আলোর ব্যবস্থা রাখা এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা প্রস্তুত রেখে পূজা মণ্ডপ সংলগ্ন রাস্তায় যানজট নিরসন এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থা জোরদার করতে বলা হয়।
এসময় আরও বলা হয়, পূজার ধর্মীয় আচার ও অঞ্জলির সময় ছাড়া উচ্চশব্দে সাউন্ড সিস্টেম বা মাইক বাজানো সীমিত রাখা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করার কথাও বলা হয়।

প্রস্তুতি মুলক সভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, বেলকুচি থানার এস আই মামুন, বেলকুচি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্য নাথ রায়, বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রশিদ শামীম, বেলকুচি উপজেলা হিন্দু বৈদ্য খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি জয় শংকর, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর কর্মকর্তা সহ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও মন্ডপের প্রধানগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme