রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেলকুচি পৌরসভা ও বিডিক্লিনের যৌথ উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

“নিজ সিমানা পরিষ্কার করি, ডেঙ্গু মুক্ত ও পরিছন্ন সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মশক নিধন ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। বেলকুচি পৌরসভা এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডিক্লিন’ এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।


৩ রা অক্টোবর শনিবার সকালে পৌর এলাকার প্রধান সড়ক, বিভিন্ন ড্রেন, নালা-নর্দমা এবং জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে এ অভিযানের সূচনা ঘটে। পরিচ্ছন্নতাকর্মী ও বিডিক্লিনের তরুণ স্বেচ্ছাসেবীরা একযোগে ড্রেনের জমাটবদ্ধ পানি নিষ্কাশন ও প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেন। পরবর্তীতে মশার বংশবৃদ্ধি রোধে ফগার মেশিনের সাহায্যে লার্ভিসাইড ও কীটনাশক স্প্রে করা হয়।

অভিযান চলাকালে আয়োজকরা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। বক্তারা বলেন, শুধু পৌরসভার একক প্রচেষ্টায় শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়; ডেঙ্গু ও মশাবাহিত রোগ থেকে বাঁচতে প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা, ফুলের টব ও ছাদ পরিষ্কার রাখতে হবে।


এ সময় বিডি ক্লিনের সিরাজগঞ্জ জেলা সহ সমন্বয়ক মমতাজুর রহমান মুন্না, বিডি ক্লিনের বেলকুচি উপজেলা সহ সমন্বয়ক মোছাঃ হাফিজা খাতুন, এইড বাংলাদেশের পক্ষে মোঃ আব্দুল মোমিন, এনায়েতপুর থানা বিডি ক্লিনের সমন্বয়ক রাজু আহমেদ, বেলকুচি উপজেলা বিডি ক্লিনের উপদেষ্টা মোঃ নাজমুল হাসান, বেলকুচি পৌরসভার সি আই মোঃ আলমগীর হোসেন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিডিক্লিন বেলকুচি টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও মশামুক্ত আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme