রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

তেরোখাদিয়া স্টেডিয়াম এলাকায় বাসার তালা ভেঙে চুরি,যুবকের দেড় বছরের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মাসুদ আলী পুলক রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বাসার তালা ভেঙে চুরির সময় স্থানীয়দের হাতে আটক এক যুবককে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমের মাধ্যমে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তেরখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন একটি বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন রাহিদুল ইসলাম। এ সময় তিনি মোটরসাইকেলের ব্যাটারিসহ বিভিন্ন মালামাল চুরি করছিলেন।
একপর্যায়ে বাসার মালিকের স্ত্রী বাড়িতে ফিরে রাহিদুলকে চুরিরত অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার দিলে রাহিদুল পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন।
আটকের পর তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একাধিক চাবি, লোহার শাবল, প্লাস, হাতুড়ি এবং চুরি করা মোটরসাইকেলের ব্যাটারি উদ্ধার করা হয়।
খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাহিদুল ইসলামকে আটক করে এবং উদ্ধার করা মালামাল ও আলামত হেফাজতে নেয়।
পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতা উল্লাহর আদালতে হাজির করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় আসামি রাহিদুল ইসলাম নিজের দোষ স্বীকার করলে আদালত তাকে দেড় বছরের কারাদণ্ড দেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme