রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেলকুচিতে পারিবারিক কলহের জেরে পিস্তল দিয়ে গুলি গ্রেফতার ২

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪৭ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জের ধরে দুই পক্ষের দ্বন্দ্বে চাচাতো ভাই কে পিস্তল দিয়ে গুলি করার অভিযোগ উঠেছে নাসিরউদ্দিনের প্রামাণিক এর বিরুদ্ধে। এঘটনায় দুই পক্ষের ৩ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
২৭শে সেপ্টেম্বর রবিবার সকালে রাজাপুর উত্তরপাড়া গ্রামে এঘটনা ঘটে। পরে ৯৯৯ ফোন করে পুলিশকে জানালে বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি পিস্তল, দুই রাউন্ড গুলির খোসা ও একটি বিদ্যুৎ সর্ট লাইট সহ ২ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিরা হলো পিতা পুত্র, রাজাপুর উত্তরপাড়া গ্রামের জেলহকের ছেলে ১/ মোঃ নাসিরুদ্দিন প্রামানিক (৩০) অন্যজন রাজাপুর গ্রামের মৃত দেলবর প্রামানিকের ছেলে ২/ মোঃ জেলহক প্রামানিক (৫৫)

বাদীপক্ষ আহত অবস্থায় ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তারা হলো রাজাপুর উত্তর পাড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে ১/মোঃ ইয়াছিন (২০) অন্যজন সেলিম হোসেনের ছেলে ২/ মোঃ জাকির হোসেন (২৩),
আসামি জেলহক প্রামানিক আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আর নাসিরুদ্দিন প্রামানিক কে অস্র আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে। এঘটনা প্রেসব্রিফিং করে জানান,বেলকুচি থানা সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহিদুল ইসলাম। পিস্তল সহ মামলার বিষয়ে তদন্ত চলমান রয়েছে তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুজ্জামান, তদন্ত অফিসার মোঃ জহুরুল ইসলাম ও এই মামলার বাদি বেলকুচি থানার এস আই মোঃ আইনুল হক সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme