রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুরে এলোংগী একাদশ বনাম চর উল্লাপাড়া একাদশের জমজমাট ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে টাইব্রেকারে এলোংগী একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চর উল্লাপাড়া একাদশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সদিয়া চাঁদপুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সদিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রমজান প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান (আকন্দ)।
এ সময় আর উপস্থিত ছিলেন সদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ কাশেম, মেম্বার পদপ্রার্থী ইব্রাহিম হোসেন, শরিফুল ইসলাম ও শেখ শিমরুল হাকিম প্রমুখ । খেলাটি সঞ্চালনা করেন বেল্লাল মন্ডল।
খেলায় সার্বিক সহযোগিতা করেন চান প্রামাণিক, রহিম, নুরনবী, মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নির্ধারিত সময়ে দুই দলের কেউ গোল করতে না পারায় ম্যাচের ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে চর উল্লাপাড়া একাদশ ৩-১ গোলে এলোংগী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme