রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের বেলকুচিতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

১২ সেপ্টেম্বর শনিবার সকালে কেন্দ্রীয়ভাবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
কেন্দ্রীয় উদ্বোধনের পর বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডেঙ্গু বিস্তার রোধ ও করণীয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ বেলকুচি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও ড্রেনে জমে থাকা বর্জ্য অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলকুচি
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আফরিন জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসফিয়া সাবেরিন
বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুজ্জামান, পৌরসভার সহকারী প্রকৌশলী নাসরিন সুলতানা, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, বেলকুচি রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল করিমসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

আজ থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলমান এ তিন মাসের বিশেষ অভিযানে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ড্রেন, নালা, জলাশয় এবং বাসাবাড়ির আঙিনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা, লার্ভিসাইড ও ফগার স্প্রে ছিটানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme