রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর বুকে ঢাকা ব্যাংকের আয়োজনে পানসি ও কোষা নৌকা বাইচ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

রোববার সন্ধ্যার দিকে ফাইনাল প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। কোষা প্রথম হয়েছে আল্লাহ ভরসা, গাবসাড়া। পানসিতে প্রথম হয়েছে নিউ শাড়ীর ভিটা।

বেলকুচির মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসির তিন দিন ব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। উদ্বোধক ছিলেন সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

বিশেষ অতিথি পূর্বানী গ্রুপের এমডি শফিকুল ইসলাম সরকার সোহেল, বেলকুচি ই
উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। বেলকুচি থানা সার্কেল এসপি শহিদুল ইসলাম, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান, সভাপতিত্ব করেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক।

টানা চতুর্থবারের মতো এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে ঢাকা ব্যাংক পিএলসি এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। প্রতিযোগিতাকে ঘিরে বেলকুচির নদীতীরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের অসংখ্য মানুষ নৌকা বাইচ উপভোগ করতে সমবেত হয়েছেন। প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের উচ্ছ্বাস আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

বাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ এ অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
এই আয়োজন স্থানীয় সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতিকে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। দেশীয় ঐতিহ্য সংরক্ষণ ও মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা দাবি করেছে।

৩ দিন ব্যাপী ১৮ টি পানসি এবং ১৬ টি কোষা নৌকার সমন্বয়ে ৩০০০ বাইছাল মাঝির শারী আর ভাটিয়ালি গান ও বিভিন্ন ডিজে নৌকায় নেচে গেয়ে আনন্দ উৎসব মুখর পরিবেশ ও পুরস্কার বিতরণ এর মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme