রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পঠিত

 

শহিদুল ইসলাম, প্রতিবেদক:

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা, এতে দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান করেন নেত্রবৃন্দরা যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার লন্ডনের আইঅন টেলিভিশন কার্যালয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।

একটাই পরিচয়-আমরা চট্টগ্রামবাসী; দল-মতের ঊর্ধ্বে ঐক্যবদ্ধ ঘোষণা দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রাম কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন চট্টগ্রামভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটি ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং আয়োজকদের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম শুধু একটি ভৌগোলিক পরিচয় নয়; এটি একটি সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র গৌরবের নাম। তাই দল-মত, ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশার বিভাজন ভুলে চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে একত্রিত করে একটি সর্বজনীন ও ব্যতিক্রমধর্মী উৎসব আয়োজন করতে হবে।

সভায় ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর পরিকল্পনা, প্রস্তুতি, কর্মসূচি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উৎসবকে সফল করতে উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী টিম হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দু-একদিনের মধ্যে উৎসবের পূর্ণাঙ্গ রোডম্যাপ ও প্রাথমিক পরিকল্পনা প্রকাশ করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে উৎসবের কর্মসূচি চূড়ান্ত করা হবে।

প্রাথমিক পরিকল্পনায় চট্টগ্রামের সংস্কৃতি, সংগীত, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় উত্তরাধিকার বিশেষভাবে তুলে ধরা হবে। পাশাপাশি চট্টগ্রামের স্বকীয় পরিচয় ও বহুমাত্রিক সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মসহ বৃহত্তর ব্রিটিশ সমাজের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।

আয়োজকরা মনে করছেন, সম্মিলিত প্রচেষ্টা ও সর্বস্তরের চট্টগ্রামবাসীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির সবচেয়ে বড় মিলনমেলায় পরিণত হতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব জাগির আলম, কাউন্সিলর সাইয়েদ ফিরোজ গানি, শওকত মাহমুদ দিপু, আখতারুল আলম, সুজন বড়ুয়া, মো. মাসুদুর রহমান, সারোয়ার চৌধুরী, মনির মাহমুদ, মোহাম্মদ আলী রেজা, ডা. বিশ্বজিৎ রায়, মীরা বড়ুয়া, তানভীর খান, আসমা আলম, জাগলুল চৌধুরী, শওকত ওসমান, রায়হান চৌধুরী টিটু, আলীম উল্লাহ রাহাত, নুরুন্নবী আলী, গিয়াশ বড়ুয়া, নুরুল আলম, সাদিয়া আফরিন, নাবিল রহমান, সৈয়দ সাইফুল ইসলাম ও শামসুল রাসেলসহ আরও অনেকে।

এছাড়া ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আম্রসিয়ানের পক্ষে জুনায়েদ রিয়াজ ও ইমরান চৌধুরী এবং আইঅন টিভির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে উপস্থিত হতে না পারায় ব্যারিস্টার মনোয়ার হোসেন, অনুপম সাহা ও চট্টগ্রাম সমিতির আঞ্জুমান আরা নিজামসহ আরও কয়েকজন দুঃখ প্রকাশ করে উৎসবের সফলতা কামনা করেছেন।

চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির জয় হোক-ঐক্যবদ্ধ চট্টগ্রামবাসীর হাত ধরে এগিয়ে যাক ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme