
মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
সোমবার ৩১-৮-২০২৬ ইং কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাজী মার্কেট এলাকায় তাং-৩১-০৮-২০২৬ ইং সোমবার স্কুলে যাওয়ার পথে এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগ উঠেছে এক বখাটে তরুণের বিরুদ্ধে।
উক্ত ঘটনাস্থলে স্থানীয় জনতা ওই তরুণকে আটক করেন। পরে স্থানীয়দের পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীও সাহসের সঙ্গে তাৎক্ষণিক জোরালো প্রতিবাদ করেন এবং জুতা দিয়ে ওই তরুণকে উপস্থিত সকলের সম্মুখে পায়ের জুতা খুলে মারধর করেন বলে জানা গেছে।
নিজের সম্মান রক্ষায় শিক্ষার্থীর এমন সাহসী প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছে। উপস্থিত গন্যমান্য ব্যক্তিগণ বলেন, নারীদের অধিকার সমুন্নত রাখতে ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে সমাজের সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।