রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

শিসউক যমুনা গ্রাম থিয়েটার ক্লাবের আয়োজনে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১১১ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ২ নং রাজাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডে গঠিত “শিসউক যমুনা গ্রাম থিয়েটার ক্লাব”এর আয়োজনে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
৩০শে আগষ্ট রবিবার বিকেলে মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফুটবল খেলার মাঠে
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শিসউক যমুনা গ্রাম থিয়েটার ক্লাব’-এর উদ্যোগে স্থানীয় যুবসমাজকে খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা ট্রাইবেকারে মাধ্যমে আবু হোসেন একাদশ বনাম আল আমিন একাদশ ২-১ গোলে খেলা সমাপ্তি হয়।

ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় দর্শক ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফাইনাল ম্যাচে স্থানীয় গুণীজন, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা স্থানীয় যুবসমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক গঠন এবং পারস্পরিক সামাজিক সৌহার্দ্য বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে আয়োজক ও স্থানীয় প্রবীণেরা আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্ট শিসউক যমুনা গ্রাম থিয়েটার ক্লাবের অতিরিক্ত নির্বাহী সম্পাদক মোঃ খোরশেদ আলম এর সঞ্চালনায় শিসউক যমুনা গ্রাম থিয়েটার ক্লাবের সভাপতি মোঃ আবু হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিসউক যমুনা গ্রাম থিয়েটার ক্লাবের নির্বাহী সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, বেলকুচি রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল করিম, অত্র ক্লাবের কোষাধ্যক্ষ শ্রী বাবলু সরকার, রাজাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আব্দুল আলিম, মাইঝাইল ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু হাসেম হাসু, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ জেলানী সেখ, রাজাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, অত্র গ্রামের ব্যবসায়ী মোঃ হায়দার আলী, আশরাফ আলী মুন্সি ও খেলা পরিচালনা কমিটির সমন্বয়কারী মোঃ ইব্রাহিম হোসেন ইবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme