রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন

বেলকুচি ১নং সদর ইউনিয়ন উন্নয়নের রোল মডেল ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান গোলাম আজম

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৬২ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ১নং বেলকুচি সদর ইউনিয়ন পরিষদকে একটি সমৃদ্ধ ও রোল মডেল হিসেবে গড়ে তোলার ইচ্ছা ব্যক্ত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম। তিনি বেলকুচি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, তিনি সদর ইউনিয়নের সার্বিক সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়নে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছেন।
২৩ আগষ্ট রবিবার বিকেলে সদর ইউনিয়ন দুর্গম চরাঞ্চল দশখাদা বাজারে নির্বাচনী গণসংযোগ করেন তিনি, বাজারে সকলের সাথে সাক্ষাৎ করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে একটি করে ভোট কামনা করেন।
যমুনা নদী তীরবর্তী হওয়ায় সদর ইউনিয়ন নদীভাঙন ও বন্যার কবলে পড়ে বারবার ক্ষতিগ্রস্ত । যোগাযোগের সুবিধার্থে কাঁচা ও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সেতু ও কালভার্ট নির্মাণের ওপর জোর দিয়ে উন্নয়ন করতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
যমুনা নদীর স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণ এবং বন্যা পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা হ্রাস এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড উৎসাহিত করা সহ
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর কার্যকারিতা বাড়ানো এবং তৃণমূলের মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, কৃষকদের সার, বীজ, বয়স্ক ভাতা ও কৃষি উপকরণের সঠিক বণ্টন নিশ্চিতকরণ এবং স্থানীয় তাঁত শিল্পের সার্বিক সহায়তায় ভূমিকা রেখে ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক পরিষেবাগুলো যেন দুর্নীতিরোধ করে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে দিয়ে সার্বিক ভাবে জনগণের ভালবাসা সহযোগিতা কামনা করেন তিনি।
রাজনীতির ময়দানে গোলাম আজম এর যাত্রা ছিল সংগ্রামের। দলের আদর্শকে বুকে ধারণ করে তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন।
তিনি বলেন, “দলের দুঃসময়ে আমি কখনোই পিছুপা হইনি। জনগণের অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে রাজপথে সক্রিয় থেকেছি। এই দীর্ঘ রাজনৈতিক যাত্রায় আমাকে অসংখ্য মিথ্যা মামলা, হামলা, জেল-জুলুম এবং নানামুখী রাজনৈতিক নির্যাতনের শিকার হতে হয়েছে। সব প্রতিকূলতা উপেক্ষা করেও আমি দলের আদর্শের পথে অবিচল ছিলাম।” এই ত্যাগ ও সংগ্রামের মানসিকতাই তাকে সাধারণ মানুষের কাছে একজন সাহসী এবং নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, মানুষের এই ভালোবাসার প্রতিদান দিতে তিনি সফল হবেন এবং বেলকুচি সদর ইউনিয়ন উন্নয়নের এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন বলে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme