রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটার এর গনসংযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯১ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জুপিটার বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় ব্যাপক গণসংযোগ ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করছেন।
১৪ আগষ্ট শুক্রবার সন্ধায় বেলকুচি উপজেলা ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড কাজীপুরা চৌরাস্তার মোড় সুপার মার্কেটে লিফলেট বিতরণ করে জনগনের সাথে মতবিনিময় ও দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
জনসংযোগকালে জাহাঙ্গীর আলম জুপিটার বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমি নির্বাচন করতে আশা পোষণ করছি। আমাকে যদি দল সমর্থন দিয়ে সাহায্য ও সহযোগিতা করে তাহলে
জনগণের সমর্থন ও সহযোগিতায় ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও রোল মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে চাই,
সেই সাথে ভাঙ্গাবাড়ী ইউনিয়নকে সম্পূর্ণ সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি এবং রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট এবং স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো সংস্কার ও শিক্ষার মানোন্নয়ন এবং
সাধারণ মানুষের ভোগান্তি দূর করে সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আরও বলেন যে, অতীতেও রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করতে চাই।
গণসংযোগকালে তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme