রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

চৌহালীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ, বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন ডিসি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম সরকারি সফরের অংশ হিসেবে দিনব্যাপী যমুনাবিধৌত চৌহালী উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরও পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে চৌহালী উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারের মাঝে ৪২ বান্ডিল ঢেউটিনের বিপরীতে প্রতি বান্ডিলের জন্য ৩ হাজার টাকা হারে মোট ১ লাখ ২৬ হাজার টাকা প্রদান করা হয়। একই সঙ্গে তাদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।
এছাড়া নদীগর্ভে বিলীন হওয়া আরও ১৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ১৩৩টি পরিবারের প্রত্যেকের মাঝে ৩০ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করেন জেলা প্রশাসক।
পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন, শিশুদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ, শিক্ষা উপকরণ বিতরণ এবং পুকুরিয়া কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ে তিনি শিক্ষার্থীদের একটি শ্রেণিকক্ষে পাঠদানও করেন। পরে তিনি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস এবং চৌহালী থানা পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হেকমত আলীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোছা. শাহনাজ পারভীন, চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (হাবলু), চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন, কারিগরি কলেজের অধ্যক্ষ আহসান হাবীব দুলালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme