রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

এনায়েতপুরে শতাধিক বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ‘কৃষ্ণ চূড়া মোড় এর যাত্রা শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১১৮ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

দীর্ঘ দিনের অবহেলিত ও বঞ্চিত জনপদ দ্বাদশপট্টি গ্রাম বর্তমানে জাইল্যার মোড় নামে পরিচিত। এটি সিরাজগঞ্জের এনায়েতপুর থানা সদর থেকে প্রায় এক কিলোমিটার দুরে অবস্থিত। এনায়েতপুর-পাঁচিল আঞ্চলিক সড়কের তিন রাস্তার মিলনস্থল। প্রকৃত নামটি বিকৃত হয়ে জাইল্যার মোড় নাম হওয়ার কারনে এলাকার মানুষের মধ্যে দীর্ঘ দিনের মনের কষ্ট ছিলো।

বুধবার দুপুরে (২৯জুলাই) আড়কান্দি বাজারের দক্ষিণ থেকে দ্বাদশপট্টি মোড় হয়ে সোনাতলা গ্রামীণ টাওয়ার পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার ধারে শতাধিক বৃক্ষ রোপনের মধ্য দিয়ে ‘কৃষ্ণ চূড়া মোড়’ নামে যাত্রা শুরু হয়েছে। রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার সভাপতি সাকিরা খাঁনের নিজস্ব অর্থায়নে শতাধিক কৃষ্ণ চূড়া বৃক্ষ রোপন করা হয়। এ উপলক্ষ্যে স্থানীয়দের আয়োজনে নানা শ্রেনী পেশার মানুষ মিলিত হয়ে মতবিনিময় সভা করে। এসময় বঞ্চিত এই জনপদকে উন্নয়নের মুলস্রোতে ফিরিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষনা দেন। একই সাথে জাইল্যার মোড়কে ‘কৃষ্ণ চূড়া মোড়’ নাম করনের প্রস্তাবনা উপস্থাপনা হয়।

পর্যটন কর্মী শাহিন সানীর সভাপতিত্বে আলোচনা সভায় এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান, রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার সভাপতি সাকিরা খাঁন, সাধারন সম্পাদক অতিকা পারভীন মুনমুন, সদস্য কানিজ ফাতেমা বিথী, শাহজাদপুর উপজেলার সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, সমাজকর্মী মামুন বিশ্বাস, এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক মাষ্টার নুরুল ইসলাম, থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, যুগ্মআহ্বায়ক ফরিদ আহম্মেদ, সেচ্ছাসেকদলের যুগ্মআহ্বায়ক সোনাউল্লাহ সরকার, প্রেসক্লাবের সহসভাপতি মুক্তার হাসান, একুশে টিভির সংবাদ উপস্থাপক ওয়াহিদুজ্জামান, সাংবাদিক বাবু মির্জা, সোহেল রানা, ইয়াহিয়া খান, মোহাম্মদ সোহেল রানা ও ইছাহাক আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা সঞ্চালনা করেন এনায়েতপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক মোল্লা।

মতবিনিমিয়ে বক্তারা বলেন, সবুজ ও দৃষ্টি নন্দন এলাকার প্রতীক হিসেবে পরিচিতি পাবে ‘কৃষ্ণ চূড়া মোড়’ প্রায় চার যুগ আগে বিভিন্ন অঞ্চল থেকে এসে বসতি গড়া পিছিয়ে পড়া এই জনপদ ‘কৃষ্ণ চূড়া মোড়’ নামকরণের মধ্য দিয়ে নতুন পরিচয়ে প্রতিষ্ঠিত হলো। শতাধিক গাছ এক সময় সবুজের গালিচায় রক্তরাঙ্গা লাল ফুলে সৌরভ ছড়াবে।

বক্তারা আরও বলেন, সয়দাবাদ মহাসড়ক থেকে ‘কৃষ্ণচূড়া মোড়’ হয়ে পাবনা আঞ্চলিক সড়ক নির্মীত হলে অবহেলিত এই এলাকাটি স্থানীয় ভাবে পর্যটনের একটি সম্ভবনাময় স্পটে পরিনত হবে। এ ক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টা একান্ত জরুরী। আশা করছি সংশ্লিষ্টরা এ অঞ্চলের প্রতি সুদৃষ্টি রাখবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme