রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেলকুচিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

২৮ জুন ২০২৬: সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আজ রবিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অন্ধত্বের ঝুঁকি কমানোর লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলায় ১টি স্থায়ী ও ১৭৬টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ৪ হাজার ৮৩৯টি (১ লক্ষ আইইউ) নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৪৩ হাজার ৯৩২টি (২ লক্ষ আইইউ) লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ক্যাম্পেইন বাস্তবায়নে ২২ জন প্রথম শ্রেণির তদারককারী ও ৩৫৪ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। তারা উপজেলার বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন।
স্বাস্থ্য সহকারী মোঃ হাফিজুর
রহমানকে জিজ্ঞেস করলে ক্যাম্পেইন সম্পর্কে বার্তা দিতে গিয়ে বলেন ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা, শারীরিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণে শিশুদের রাতকানা রোগ ও অন্যান্য অপুষ্টিজনিত জটিলতার ঝুঁকি কমে আসে।


দায়িত্বরত প্রথম শ্রেনির তদারককারি মোঃ কবির হোসেন বলেন খুবই স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর ভাবে ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে এবং অভিভাবকেরা স্বানন্দে তাদের সন্তানদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুন্নাহার মৌসুমী সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন,সকলের সহযোগিতায় বেলকুচি উপজেলায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme