রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

ইসলামি আন্দোলন বাংলাদেশ বেলকুচি উপজেলা শাখার আয়োজনে ঈদ পূর্ণমিলনী

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৬৭ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ইসলামি আন্দোলন বাংলাদেশ বেলকুচি উপজেলা শাখার আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও উপজেলা কমিটির আংশিক পুনর্গঠন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে ২রা জুন মুকন্দগাঁতী ইসলামি আন্দোলন বাংলাদেশ বেলকুচি উপজেলা শাখার পার্টি অফিসে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক, বেলকুচি-চৌহালী-এনায়েতপুরের মাটি ও মানুষের নেতা সিরাজগঞ্জ ৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতিক হাতপাখা মার্কায় সংসদ সদস্য মনোনয়নপ্রাপ্ত মুফতী হাজী নুরুন নাবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সিরাজগঞ্জ জেলা আমীর মাওলানা মোতালেবুর রহমান সাঈফী, আইএবি সিরাজগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম আমিন,এম এম আনোয়ারুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীল ভাইদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

সর্বশেষে, অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme