রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২১ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাসিক সভায় আসন্ন ঈদুল আযহা পালন উপলক্ষে কুরবানির পশুর হাটের বিষয়ে দিকনির্দেশনা মুলক আলোচনা ও কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে পশুর রক্ত ও বর্জ্য সঙ্গে সঙ্গে মাটিতে গর্ত খুঁড়ে ঢেকে রাখতে পরামর্শ দেওয়া হয়। সেই সাথে ঈদ উপলক্ষে রাস্তায় যানযট নিরসনে বিশেষ ব্যবস্থায় গ্রাম পুলিশ ও রোবার্সস্কাউট দল নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এলাকায় মাদক ব্যবসায়ী ওপেনে মাদক ব্যবসা ও যেখানে সেখানে মাদক সেবনের আড্ডা করে চলছে কিশোর গ্যাং, তাই অতিদ্রুত মাদক নির্মূল করতে না পারলে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে ধ্বংস হয়ে যাবে এজন্য যুব সমাজকে রক্ষা করতে হলে অতিদ্রুত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য দাবি জানায় আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা।
১৮ মে সোমবার সকালে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর, বেলকুচি উপজেলা সাস্থ পরিবার পরিকল্পনা কর্ম কর্তা মোছাঃ আসফিয়া সাবেরিন, বেলকুচি উপজেলা কৃষিকর্ম কর্তা সুকান্ত ধর, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদা ইয়াসমিন, পৌর প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা মহিলা দলের আহবায়ক মোছাঃ ফ্লোরা ইকবাল, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme