রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৬ বার পঠিত

ডেস্ক নিউজ আমার দিনকাল :

ঢাকা, ৩ মে: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) আয়োজিত এ কর্মসূচিতে সংস্থার চেয়ারম্যান মোঃ মমিনুর রশিদ শাইন-এর সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম-এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি মোঃ হাসান সরদার জুয়েল, মু. কাজী মাহমুদুল হাসান, ড. মোঃ শাহজাহান কবির, যুগ্ম মহাসচিব মোঃ আরফাতুর রহমান আপেল, মোঃ আলমগীর কবির, মোঃ আব্দুল করিম, দপ্তর সচিব মোঃ শিপন আলী, তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ ইমাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন স্তরের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত না হলে মানবাধিকার, উন্নয়ন ও সুশাসন ব্যাহত হয়। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখা এবং গণমাধ্যমের ওপর সব ধরনের চাপ বন্ধের দাবি জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এবারের প্রতিপাদ্য— “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার”— বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme