রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

চৌহালীতে শান্তিপূর্ণভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

 

চৌহালী প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উপজেলার দুইটি কেন্দ্রে মোট ৬৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে পুকুরিয়া কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪ জন অনুপস্থিত রয়েছে।

কেন্দ্র সচিব আলেয়া খাতুন জানান, নির্ধারিত বিধি অনুসরণ করে কেন্দ্রটিতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

অন্যদিকে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৬টি বিদ্যালয়ের ৩৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০ জন অনুপস্থিত রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুন্নাফ আলী খান বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত কক্ষ, দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত তদারকি করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্বিকভাবে উপজেলার উভয় কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme