রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

এনায়েপুরে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাউল বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পঠিত

সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি :

১ নং সদিয়া ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ করা হয়েছে।
( ১৫ এপ্রিল ) বুধবার সকাল ১০ টায় বেতিল বাজারের ও এনায়েতপুর মেসার্স রাব্বি – রাহাদ ট্রেডার্স ও পশ্চিম পাড়া মেসার্স হুজায়ফা স্টোর থেকে এ কর্মসূচির চাউল বিতরণ করা হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন সদিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার ফরিদুল ইসলাম ও আব্দুল খালিদ।

এ সময় আর উপস্থিত ছিলেন খাদ্য ডিলার রফিকুল ইসলাম রওশন ও আব্দুল হামিদ হাফিজুর রহমান হাফিজ।

১ নং সদিয়া ইউনিয়নের ১২৯৭ জন উপকারভোগীর মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়, যার মোট মূল্য ৪৫০ টাকা।

ট্যাগ অফিসার ফরিদুল ইসলাম জানান,দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় একজন ব্যক্তি প্রতি মাসে ৩০ কেজি চাল পাবেন। সদিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১২৯৭ জন উপকারভোগী রয়েছেন, যারা ১৫ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme