
আব্দুল লতিফ (চৌহালী- বেলকুচি) সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থী-২০২৬ উপলক্ষে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
নজরুল ইসলাম ফাউন্ডেশন, ঢাকা’র আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান উদ্যোক্তার পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম,ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার।
তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহ যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বক্তারা আরো উল্লেখ্য করেন যে, ২০২৬ইং সালের মধ্যেই চৌহালী উপজেলার সকল প্রতিষ্ঠানে ডিজিটাল ক্লাসের রুম বাস্তবায়নের জন্য ল্যাপটপ এবং প্রজেক্টর বিতরণ করা হবে।