রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

উল্লাপাড়ায় বাবার সম্পত্তি থেকে ৭ বোন কে বঞ্চিত ও হামলার অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৪২ বার পঠিত

 

মোঃ এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূর্গানগর ইউনিয়নের মনোহারা গ্রামে মরহুম নাজিম উদ্দীন মাষ্টার ২০১১ মারা যায় মৃত্যুর সময় ১ ছেলে ও ৭ মেয়ে রেখে যায়। ভুক্তভোগীর বড় ভাই আলী আজম তার সাত বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে। , জালিয়াতির মাধ্যমে সম্পত্তি আত্মসাৎ এবং প্রতিবাদ করায় ভুক্তভোগীদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

অভিযোগ সূত্রে জানা যায়, একই পরিবারের সাত বোনকে তাদের পৈতৃক সম্পত্তির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করা হয়েছে। অভিযুক্ত ভাই আলী আজম কৌশলে মা-বাবার সম্পত্তি জালিয়াতির মাধ্যমে নিজেদের নামে দলিল করে নিয়েছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া ভুক্তভোগীদের মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক গাছ কেটে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, তাদের বড় ভাই আলী আজম তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের উপর আক্রমণ করে, এবং এলাকার প্রধান বর্গ লোকদের দিয়ে টাকা খাইয়ে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেয় এসব অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তাদের ওপর শারীরিক হামলা চালানো হয়। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তারা জানিয়েছেন।

এ সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামী ১৮ মার্চ (বুধবার) সকাল ১০টায় উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বড় মনোহরা গ্রামে মরহুম আলহাজ্ব নাজিম উদ্দিন মাস্টারের বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার তাদের অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরবেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করবেন বলে জানা গেছে।

উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ভুক্তভোগী সাত বোনের পরিবার ও স্থানীয় এলাকাবাসী

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme