রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন

বেলকুচিতে হতদরিদ্র ১ হাজার পরিবারের মাঝে ঈদ বস্র বিতরণ করলেন হাজী আলতাফ হোসেন প্রামানিক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি পৌর সভার হতদরিদ্র ১ হাজার পরিবারের মাঝে ঈদবস্র শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ টাকা বিতরণ করলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী আলতাফ হোসেন প্রামানিক।

১৯ মার্চ বৃহস্পতিবার সকালে মুকন্দগাঁতী সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ বস্র বিতরণ কালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সেলিম খান লিটন, পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার চৌধুরী বাবু, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, পৌর বিএনপির সাবেক সদস্য মিঞা শামীম, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফিজ শেখ, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার সহ বেলকুচি উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈদ বস্র বিতরণ কালে পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র অসহায় দুঃস্থ অসচ্ছল পরিবারের মাঝে ১ হাজার শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবি সহ নগদ টাকা দিয়ে তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছি, তবে বিতরণ কালে একটা জিনিস লক্ষ্য করেছি অসহায় দুঃস্থ পরিবার গুলো ঈদ বস্র পেয়ে তারা খুব খুশি হয়েছে, এজন্য আমি মনে করি সমাজের বিত্তবান অর্থ প্রভাবশালী যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই উচিত ঈদ উপলক্ষে অসহায় দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানো, আপনার একটু সহযোগিতায় উপকৃত হতে পারে কিছু দরিদ্র পরিবার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme