রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮২ বার পঠিত

 

সিলেট সংবাদদাতা:

অবশেষে প্রশাসন টনক নড়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের সড়ক থেকে ইট তুলে নেওয়ার ঘটনায় উপজেলা যুব জামায়াতের এক নেতাসহ ৬ জনকে আটক করেছে প্রশাসন।

৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় অভিযান চালিয়ে কয়েক লাখ ইট উদ্ধার করা হয় এবং ছয়জনকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় আটক হওয়া ব্যক্তিদের মধ্যে জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরী আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি সড়কের ইট সরিয়ে নেওয়ার ঘটনাটি সামনে আসার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন মাহফুজুল ইসলাম চৌধুরী।

এলাকাবাসীর ভাষ্য, সম্প্রতি তাকে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গেও দেখা গেছে। তবে পরবর্তীতে তার বাড়ি থেকেই সরকারি প্রকল্পের ইট উদ্ধারের ঘটনায় এলাকায় নতুন করে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিস্ময় প্রকাশ করে বিষয়টিকে ‘বাতির নিচেই অন্ধকার’ বলে মন্তব্য করছেন।

জানা গেছে, ২০২১ সালের দিকে কসকনকপুর ইউনিয়নের মুনসি বাজার মাদরাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক হেরিংবোন বন্ড পদ্ধতিতে প্রায় ১০ লাখ ইট দিয়ে সংস্কার করা হয়। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে সুরমা নদীর বাঁধ সংস্কার কাজ চলায় ওই সড়কে মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাটি ভরাটের আগে রাস্তার ইট তুলে মাদরাসার মাঠে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী কিছু ইট সরিয়ে মাঠে রাখা হলেও পরবর্তীতে বিপুল পরিমাণ ইট সড়ক থেকে সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় গত বুধবার এলাকাবাসীর পক্ষ থেকে আবু ইউসুফ মোহাম্মদ নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সরকারি প্রকল্পের ওই সড়ক থেকে রাতের অন্ধকারে প্রায় ১৫ লাখ ইট তুলে নেওয়া হয়েছে।

অভিযোগের পরদিন বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের টাস্কফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে কয়েক লাখ ইট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।

জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান বলেন, মাহফুজুল ইসলাম উপজেলা যুব জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক। যেভাবে বিষয়টি এলাকায় প্রচার হচ্ছে, বিষয়টি তেমন নয়। এটি একটি ভুল বোঝাবুঝি। তিনি ভালো উদ্যোগ নিতে গিয়েছিলেন, কিন্তু বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হচ্ছে।

এ বিষয়ে কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছত্তার মঈন জানান, ইট চুরির অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে বেশ কিছু ইট উদ্ধার করেছেন। এর আগে বুধবার রাতে মাইকিং করে রাস্তা থেকে নিয়ে যাওয়া ইট ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। মাইকিংয়ের পর অনেকেই যোগাযোগ করে ইট ফেরত দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মাহফুজুল ইসলাম চৌধুরী নামের একজন রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, সরকারি সড়কের ইট চুরির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে। উদ্ধারকৃত ইট গণনা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme