রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে ১০০% সিসি ক্যামেরা আওতায় থাকবে ভোট কেন্দ্র সর্বোচ্চ সতর্কাবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬২ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে। উপজেলার ৮৮টি ভোটকেন্দ্রে পাঁচ শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের শরীরে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভোটকেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যায়।
চালা মুকন্দগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হামিদা খাতুন ও আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী মাসুদ এর সাথে বিদ্যালয়ে ভোট গ্রহনের বিষয়ে কথা বলে জানা যায়, ভোট কেন্দ্রে কঠোর নজরদারিতে ভোট গ্রহনের জন্য ১০০% সিসি ক্যামেরা সহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ শেখ ফরিদ উদ্দিন জানান, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে বেলকুচি থানায় ২৫টি বডি-ওয়ার্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এসব ক্যামেরার কার্যক্রম সমন্বয়ের জন্য থানায় একটি কন্ট্রোল রুমও চালু করা হয়েছে। বর্তমানে ক্যামেরাগুলোর কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।
ইতোমধ্যে ১২ই ফেব্রুয়ারী নির্বাচন দিবসে ব্যবহারের প্রস্তুতি হিসেবে গত কয়েক দিন ধরে পরীক্ষামূলকভাবে পুলিশ কর্মকর্তারা শরীরে ক্যামেরা সংযুক্ত করে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। একই সময়ে কন্ট্রোল রুম থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা লাইভ ভিডিও পর্যবেক্ষণ করছেন। ভোটকেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত তথ্য জানাতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবেন। এ জন্য সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

নির্বাচনী প্রস্তুতি বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেলকুচি উপজেলা ৮৮টি ভোট কেন্দ্রে ১০০% সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, নির্দেশনা মোতাবেক রাস্তাঘাট মেরামত ও আলোর জন্য লাইটিং ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, এবছর আইন শৃঙ্খলা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করা হয়েছে এরই প্রেক্ষিতে প্রতিটি কেন্দ্রে ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী আর্মী, বিজিপি,আনছার, ফায়ার সার্ভিস, পুলিশ ও র‍্যাব মোতায়েন থাকবে, বর্তমানে আইন শৃঙ্খলা এখন পর্যন্ত ভাল আছে আশা করছি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে পারবো বলেও জানান তিনি।
উল্লেখ্য, বেলকুচি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩,০৩,২২৮ জন, এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১,৫৫,৮১৩ জন, মহিলা ভোটার হলো ১,৪৭,৪১৪ জন ও হিজরা ভোটার সংখ্যা ১ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৮৮টি এর মধ্যে সমতল অঞ্চলে ভোট সংখ্যা ৮০টি, অসমতল দুর্গম চরাঞ্চল ভোট কেন্দ্রের সংখ্যা ৮টি, বেলকুচি উপজেলায় ভোট কক্ষ (বুথ সংখ্যা) ৫৮০টি, প্রিজাইডিং অফিসার ৮৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৫৮০ জন, ও পোলিং অফিসার ১১৬০ জন নিয়োজিত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme