রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে আমিরুল ইসলাম খান আলিমের জন্য ধানের শীষে ভোট চান তার সহধর্মিণী শাহনাজ প্রধান,

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২২ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনে রাজনৈতিক মাঠে সরব হয়ে উঠেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব মোঃ আমিরুল ইসলাম খান আলিম। এরই ধারাবাহিকতায় বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে একটি নির্বাচনী পথসভায় আমিরুল ইসলাম খান আলিম এর জন্য ভোট চান তার সহধর্মিণী মোছাঃ শাহনাজ প্রধান।

রবিবার বিকাল ৩টায় ৬নং বড়ধুল ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্ত।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের সহধর্মিনী মোছাঃ শাহনাজ প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আয়নান হক সাবেক আহ্বায়ক বড়ধুল ইউনিয়ন বিএনপি, মোঃ মোশারফ আকন্দ সাবেক যুগ্ম আহ্বায়ক বেলকুচি থানা বিএনপি, সুমন শেখ সদস্য সচিব বড়ধুল ইউনিয়ন যুবদল, কছির উদ্দিন ভারপ্রাপ্ত সভাপতি বড়ধুল ইউনিয়ন যুবদল।
এছাড়াও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আমিরুল ইসলাম খান আলিম নির্বাচিত হলে বড়ধুল ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ, ভাঙ্গণপ্রবণ এলাকায় বাধ নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের আশ্বাস দেওয়া হয়।
তারা আরও বলেন, এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো সমাধানে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। এ সময় নেতারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
পথসভাটি আয়োজন করে ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপির ৫ ও ৬ নং ওয়ার্ড শাখা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme