
রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছে।
৩০ জানুয়ারি (রোজ শুক্রবার) বিকাল ৩ টায় ধুকুরিয়াবেড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সৈয়দ আহাম্মেদের সভাপতিত্বে নির্বচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আমিরুল ইসলাম খান আলিম।

নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মোঃ সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মওলা খান বাবলু্।

এসময় আরও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, উপজেলা বিএনপির সদস্য মোঃ ইমতিয়াজ উদ্দিন, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক বাবর আলী মেম্বার, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল বারিক মন্ডল, বেলকুচি উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নূর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাজিব হোসেন, ছাত্রনেতা মোঃ ইলিয়াস হোসেন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিরুল ইসলাম খান আলিম বলেন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে বেকার যুবকদের জন্য বেলকুচিতে শিল্পপার্ক গড়ে তুলে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, যেখানে প্রায় ১৫ হাজার বেকার যুবকের কর্মের ব্যবস্থা হবে। এমনকি বিএনপি সরকার ক্ষমতায় আসলে মহিলাদের ফ্যামেলি কার্ড দেওয়া হবে, সেই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৩ হাজার টাকা সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, আর কৃষকের জন্য থাকবে কৃষি কার্ড, যাতে কৃষকেরা বিভিন্ন ফসলের বীজ, রাসায়নিক সার সহ বিভিন্ন উপকরণ পাবে। তাই আগামী ১২ই ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।